বুধবার , ২১ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

এনবিআর দুই বিভাগে ভাগ করাই থাকবে : অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
editor
মে ২১, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড যেভাবে দুই বিভাগে ভাগ করা হয়েছে সেরকমই থাকবে। এ নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটি দূর হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর, কাস্টমস ক্যাডারদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এ কথা বলেন। তিনি এর বেশি আর মন্তব্য করতে চাননি।

এ প্রসঙ্গে এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অর্থ উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন। এখন এ নিয়ে কিছু কাজ করবে মন্ত্রণালয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, এনবিআর এ নিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেবে। বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান এবং অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১২ মে রাতে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে দুইভাগে বিভক্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ বানানো হয়েছে। এ নিয়ে যে অধ্যাদেশ জারি করা সেখানে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করে আসছেন সংস্থাটির কর্মকর্তারা। তারা বলছেন, কর্মকর্তাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এই অভিযোগে এনবিআরের কর্মকর্তারা কলমবিরতিও করে আসছেন কয়েকদিন।

সর্বশেষ - অন্যান্য