মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ইনিয়েস্তার অবসর নিয়ে আবেগঘন বার্তা মেসির

প্রতিবেদক
editor
অক্টোবর ৮, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : স্পেনকে জিতিয়েছেন বিশ্বকাপ। এমনকি ২০১০ সালে ফাইনাল জেতানো গোলটি করেছিলেন যিনি তিনি হচ্ছেন মিডফিল্ডের জাদুকর আন্দ্রেস ইনিয়েস্তা। শুধু স্পেন নয় বার্সেলোনার হয়ে কিংবদন্তি লিওনেল সাথে খেলেছেন কাঁধে কাঁধ মিলিয়ে। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। চালিয়ে যাচ্ছিলেন ক্লাব ফুটবল। তবে ৪০-এ এসে থামল ২২ বছরের জমকালো ক্যারিয়ার। এবার সবধরনের ফুটবলকেই বিদায় বলে দিলেন স্পেনের এই কিংবদন্তি ফুটবলার।

স্পেনের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের এই ঘোষণা দেন। আমিরাতের এমিরেটস ক্লাবেই বাজল তাঁর বিদায়ের করুণ সুর। বিদায় বেলায় ইনিয়েস্তাকে নিয়ে বিশেষ এক বার্তা দিয়েছেন সাবেক বার্সা সতীর্থ মেসি। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া আবেগঘন বার্তায় আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার মেসি লিখেছেন, ‘আমি যার সঙ্গ সবচেয়ে বেশি উপভোগ করেছি, আমার সবচেয়ে জাদুকরী সতীর্থদের একজন- ফুটবল তোমাকে মিস করবে। এবং আমরাও তোমাকে মিস করব।

আমি সর্বদা তোমার মঙ্গল কামনা করি। তুমি একজন ফেনোমেনন।’ ১২ বছর বয়সে ১৯৯৬ সালে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন ইনিয়েস্তা। কাতালান ক্লাবটির ‘বি’ দলের হয়ে ৫৪ ম্যাচ খেলার পর ২০০২ সালে অভিষেক হয় মূল দলে। সময়ের সঙ্গে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। বার্সেলোনা মূল দলের হয়ে ইনিয়েস্তা খেলেন মোট ৬৭৪ ম্যাচ। ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৯টি লা লিগা, ৬টি কোপা দেল রেসহ ৩২টি শিরোপা জেতেন তিনি।

সর্বশেষ - অন্যান্য