শনিবার , ১৮ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সমবায়ভিত্তিক কৃষি ব্যবস্থা জোরদার করতে হবে : প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ

প্রতিবেদক
editor
মে ১৮, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি সমবায়ভিত্তিক দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে উন্নত করতে হলে সমবায়ভিত্তিক কৃষি ব্যবস্থা জোরদার করতে হবে। শনিবার (১৮ মে) দুপুরে রাজশাহী আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে পান চাষিদের নিয়ে নয় দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এতে পান চাষিদের উদ্দেশে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ বলেন, আপনাদের কর্মদক্ষতা ও কর্মস্পৃহা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাজশাহীর পান জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে যেটা অনেক বড় একটি অর্জন।
তিনি বলেন, আপনারা সঠিকভাবে পান চাষ করুন, ন্যায্য মূল্য পেতে যেসব সমস্যা আছে তা নিয়ে প্রশাসন তথা সংশ্লিষ্ট দফতর কাজ করবে। আপনাদের ন্যায্য মূল্য নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব। এসময় তিনি বলেন, চাকরির পেছনে আর না ছুটে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে।
এতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪০ এবং মোহনপুর ও বাগমারায় ১০ জন করে মোট ৬০ জন পান চাষি অংশগ্রহণ করেন।
পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে পান চাষি ও কর্মকর্তাদের নিয়ে এ মতবিনিময় সভা হয়।
বিআরডিবির মহাপরিচালক আব্দুল গাফ্ফার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. ময়নুল হাসান, বিআরডিবির পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়ের প্রকল্প পরিচালক আলাউদ্দিন সরকার।
সভায় সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী ও পান চাষিরা উপস্থিত ছিলেন। সভা শেষে পান চাষিদের হাতে অগ্নিনির্বাপক যন্ত্র তুলে দেওয়া হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের আদেশে নাসার ভারতীয় বংশোদ্ভূত নারী কর্মকর্তাকে বরখাস্ত

রেকর্ডগড়া ওপেনিং জুটিতে ফাইনালে চিটাগাংয়ের বড় পুঁজি

শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশকে ‘মুক্ত’ ঘোষণা করলেন ড. ইউনূস

টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, বিকল্প পথে চলার অনুরোধ

সাংবাদিক আব্দুল আউয়ালের বাবা মজিবর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন, ডিগ্রি পেলেন ৫,৩৭৫ গ্র্যাজুয়েট

গত ১৪ বছরে গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন

বাগমারায় বিজয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতা

হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি

‘সাইয়ারা’ জ্বরে কাঁপছে দর্শক, ৩ দিনে কত আয় সিনেমাটির?