শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভালো কিছু করলেও সমালোচনা আসে : মাহি

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রীদের একজন সামিরা খান মাহি। যদিও ক্যারিয়ারের চেয়ে নিজের নানাবিধ কর্মকাণ্ড নিয়ে প্রায়ই বিতর্কে জড়ান অভিনেত্রী। এমন সময়ে সামাজিক মাধ্যমে দিলেন এক আবেগঘন পোস্ট, প্রকাশ করলেন নানা অনুভূতিও।

শুক্রবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘আজকাল ২৪ ঘণ্টা ভয়ে থাকি। কোনো প্রাকৃতিক দুর্যোগের না, কোনো সমস্যার না; সবচেয়ে বেশি ভয় মানুষের। সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে। এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা, নেতিবাচকতা। একে অপরকে বুঝতে শেখার পরিবর্তে মানুষ এখন শুধু দোষ ধরতে শেখে। ভালো কিছু বললে বা করলে সেটার প্রশংসা না হয়ে উল্টো সমালোচনা আসে।’

মাহি লেখেন, ‘আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না, বরং কারো সুখ দেখলেই কষ্ট পায়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার আর হিংসা। আগে যেখানে প্রতিবেশী মানেই পরিবার, এখন সেখানে অপরিচিতর মতো দূরত্ব। সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ মানুষ মানুষকেই ভয় পায়।’

সবশেষ মাহি যোগ করেন, ‘আমরা নিজেদের মতামত প্রকাশ করতে ভয় পাই, কারণ জানি শোনার বদলে কটুকথাই ফিরবে।
এই কি সেই সমাজ, যে সমাজের জন্য আমরা এত সংগ্রাম করি? কোথায় হারিয়ে গেল মানুষের সরলতা, ভালোবাসা আর মানবিকতা?’

মাহির এই কথাগুলোর সঙ্গে একমত তার ভক্তরাও। কিন্তু অনেকে আবার এসব কথা গুরুত্বসহকারে নেয় না। ফলে মাহির পোস্টে অনেকে হাসির প্রতিক্রিয়াও জানান। এক নেটিজেন মন্তব্য করেন, ‘কথাগুলো একদম সত্য। কিন্তু এরমধ্যে আবার অনেকে হা হা রিয়েক্ট দেয়।’ এর জবাবও দেন মাহি। লেখেন, ‘কারণ ওদের জীবনটাই একটা হাহা’।

সর্বশেষ - অন্যান্য