সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সব আনন্দ মিস করছি : মিমি

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১৫, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ব্যস্ততার কারণে বেশিরভাগ সময় কলকাতায় একাই থাকেন, সঙ্গী দুই পোষ্য। তবে বিশেষ দিনগুলোতে বাবা-মায়ের জন্য তার মন কাঁদে। তেমনই একটি বিশেষ দিনে মা-বাবার কাছে না থাকতে পারার জন্য বিষণ্ণ অভিনেত্রী।

১৪ ডিসেম্বর মিমি চক্রবর্তীর বাবা-মায়ের ৪০তম বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বাবা-মায়ের প্রতি নিজের ভালোবাসার বার্তা দিয়েছেন মিমি। অতীতের কিছু স্মরণীয় মুহূর্তের ছবিও তিনি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

পোস্টের ক্যাপশনে মিমি লেখেন, ‘শুভ ৪০তম বিবাহবার্ষিকী মা-বাবা। আজ বাড়িতে থাকার সব আনন্দ মিস করছি ভীষণভাবে।’ এই বিশেষ দিনে দূরত্বের কারণে মা-বাবার পাশে থাকতে না পারায় মন খারাপের সুর শোনা যায় অভিনেত্রীর কথায়।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, অভিনেত্রী বিভিন্ন সময় বাবা-মাকে নিয়ে ঘুরতে গিয়েছেন। আবার একটি ছবিতে দেখা যায়, বাবা-মায়ের বিয়ের সময়ের পুরোনো ছবি। সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা-মায়েরা নিজেদের অনেক আনন্দ বিসর্জন দেন।

উল্লেখ্য, এই মুহূর্তে কলকাতা থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। তবে কাজের ফাঁকে যখনই সময় পান, তখনই মা-বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে আঁকড়ে বাঁচেন মিমি।

সর্বশেষ - অন্যান্য