মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে হজরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন

প্রতিবেদক
editor
জানুয়ারি ১৩, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর হজরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা ও মখদুমী লঙ্গরখানার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা: সবুর আলী, দি মখদুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. সুরায়েত রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. তাওহিদ মাজিদ, সহ-সভাপতি মিজানুর রহমান মিজি প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান, দি মখদুম ফাউন্ডেশনের পরিচালনায় হজরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা ও মখদুমী লঙ্গরখানা পরিচালিত হবে। উদ্বোধন উপলক্ষ্যে মঙ্গলবার বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা ও অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে ৫০ জনের চোখের ছানির অপারেশন করার কথা রয়েছে। এছাড়া পবিত্র ওরস উপলক্ষে আগামী শুক্র, শনি ও রোববার ৩ দিন প্রতিদিন ৫ হাজার মানুষের খাবারের ব্যবস্থা থাকবে এবং অন্যান্য দিনেও বিন্যামূল্যে দুই বেলার খাবারের ব্যবস্থা থাকবে।

সর্বশেষ - অন্যান্য