মঙ্গলবার , ২৫ জুন ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কেনিয়ায় ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, নিহত ১০

প্রতিবেদক
editor
জুন ২৫, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আফ্রিকার দেশ কেনিয়ায় ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে পার্লামেন্ট ভবনের সামনে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে জনতা। পার্লামেন্ট ভবনের একটি অংশে আগুনও দেয়া হয়েছে। এ সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে অন্তত ১০। আহত হয়েছে আরো অনেকে।

আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ সময় পার্লামেন্টে কর বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব নিয়ে ভোটাভুটি হচ্ছিল। কর বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব নিয়ে ভোটাভুটির খবরে আজ পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন কয়েক হাজার বিক্ষোভকারী। তারা পার্লামেন্ট ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন।

তখন পুলিশ প্রথম কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে পুলিশ। এ সময় ভবনের ভেতর থেকে ধোঁয়া উড়তেও দেখা যায়।

উচ্চ মূল্যস্ফীতিতে কেনিয়ায় জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে উঠেছে। এর মধ্যে সরকার কর বৃদ্ধি করায় দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ চান।

একই দাবিতে কেনিয়ার রাজধানী নাইরোবি ছাড়া দেশটির অন্যান্য বড় ও ছোট শহরেও বিক্ষোভ চলছে। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটছে।

সূত্র : দ্য গার্ডিয়ান, আলজাজিরা

সর্বশেষ - অন্যান্য