বৃহস্পতিবার , ২ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

উপজেলা নির্বাচন : ৬১ নেতাকে শোকজ বিএনপির

প্রতিবেদক
editor
মে ২, ২০২৪ ৯:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ৬১ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় এই শোকজ করেছে দলটি।
এতে নেতাদের ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না দিলে তাদের বহিষ্কার করা হবে বলেও চিঠিতে জানানো হয়। বৃহস্পতিবার (০২ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।
শোকজ চিঠি পাওয়া ৬১ নেতার মধ্যে ২৫ জন চেয়ারম্যান পদে, ২০ জন ভাইস চেয়ারম্যান পদে এবং ১৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
চিঠিতে জানানো হয়েছে, ১৫ এপ্রিল অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ নেতারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা প্রার্থিতা প্রত্যাহার করেননি। বিএনপির নেতা হিসেবে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা।
সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ার কারণে তাদের বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, যথাযথ কারণ দেখিয়ে তার লিখিত জবাব ৪৮ ঘণ্টার মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে।
এরআগে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৮০ জন নেতাকে বহিষ্কার করে বিএনপি।

 

সর্বশেষ - অন্যান্য