মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শূন্য থেকে শুরু করতে সমস্যা ছিল না : দেবচন্দ্রিমা

প্রতিবেদক
editor
আগস্ট ১২, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : কলকাতা থেকে মুম্বাই, দু’টি ভিন্ন ইন্ডাস্ট্রিতে একইসঙ্গে কাজ করে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন ওপার বাংলার অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। বাংলা সিরিয়ালের পরিচিত মুখ তিনি, এখন কাজ করছেন হিন্দি ধারাবাহিকেও। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের পথচলা, ব্যক্তিগত জীবন এবং সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের নানা দিক নিয়ে অকপটে কথা বলেছেন তিনি।

মুম্বাই ও কলকাতার মধ্যে নিত্য যাতায়াত নিয়ে দেবচন্দ্রিমা বলেন, ‘এটাই তো চেয়েছিলাম। কাজের মধ্যে দৌড়ঝাঁপেই জীবন কাটুক। আমি এমনিতেই ভ্রমণ করতে ভালোবাসি, তাই তেমন কোনও সমস্যা হচ্ছে না।’

দু’টি ইন্ডাস্ট্রির কাজের ধরনে পার্থক্য প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘আসলে কাজের ধরন তেমন আলাদা নয়, এটি কেবলই কথার কথা। বাংলায় খুব কম বাজেটে কাজ করতে হয়। মুম্বাইয়ে সেই সমস্যাটা নেই। তবে বাংলায় কনসেপ্টের অভাব নেই, কেবল সেগুলোর বাস্তবায়ন করতে কিছুটা সমস্যা হয়। মুম্বাইয়ে পেশাদারিত্ব কিছুটা বেশি। সেখানে প্রত্যেককে অডিশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়।’

তার কথায়, ‘হিন্দি, বাংলা বলে বিষয়টা নয়। আমি দু’টি মাধ্যমেই কাজ করে বলছি, দর্শকের যদি কোনো কনটেন্ট পছন্দ না হয়, তাহলে সেটা চলবে না। যেমন ধরুন, ভীষণ জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’ এখনও চলছে। অথচ আমার ধারাবাহিক ‘সুহাগন চুড়েল’ বন্ধ হয়ে গিয়েছে, কারণ মানুষ তা পছন্দ করেনি। তাই কনটেন্ট ভালো না হলে সেটাই সমালোচনার মুখে পড়বে, আর আমাদের তা শুনতেই হবে।’

কখনও কাউকে ভুল বুঝে আক্ষেপ করেছেন কিনা— এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘হ্যা, ভুল করেই ভুল বুঝেছিলাম। তবে যেদিন বুঝতে পেরেছি আমি ভুল, সেদিন নিজে গিয়ে ক্ষমা চেয়ে এসেছি।’

অন্য সহশিল্পীরা যেখানে এখনো একই জায়গায় রয়েছেন, সেখানে তার সফলতার রহস্য কী? এমন প্রশ্নের জবাবে দেবচন্দ্রিমা বলেন, ‘সকলেই পরিশ্রমী তবে আসল বিষয় হলো ঝুঁকিটা নিতে হবে। সবাই সেটা পারেন না। শূন্য থেকে শুরু করতে আমার কোনো সমস্যা ছিল না।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মাগুরার সাবেক এসপি-ওসি-ইউএনও’র নামে মামলা

সংঘাতের ৬ দিনে থাইল্যান্ড-কম্বোডিয়ায় নিহত ২৩, বাস্তুচ্যুত ৭ লাখ

মডেল মেঘনার বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে : খোদা বখস

পাকিস্তান যেকোনও মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে: শেহবাজ

প্রথমবারের মতো তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান

আ’লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে : রাজশাহীতে বিএনপির সমাবেশে দুদু

কষ্টার্জিত জয়ে শিরোপার দৌড়ে টিকে রইল আর্জেন্টিনা

সব অপরাধের কেন্দ্রে শেখ হাসিনা, মন্ত্রী-এমপিরা ছিলেন সহযোগী : শুনানিতে চিফ প্রসিকিউটর

রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন ফখরুল

১৬ সিনেমার ঈদ, হল সংকট নিয়ে শঙ্কা