সোমবার , ২০ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সেরা দুইয়ে থেকেই মৌসুম শেষ করছে বার্সেলোনা

প্রতিবেদক
editor
মে ২০, ২০২৪ ১২:৩৮ অপরাহ্ণ

আগেই ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছে রিয়াল মাদ্রিদ। যে কারণে বার্সেলোনার সামনে সুযোগ ছিল শুধু সেরা দুইয়ে থেকে মৌসুম শেষ করার। সে লক্ষ্যে এক ম্যাচ হাতে রেখেই সেরা দুই নিশ্চিত করেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচে রায়ো ভায়েকানোকে ৩-০ গোলে হারিয়েছে বার্সা। এতে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৭ ম্যাচে ৮২। একই দিনে জয় পেয়েছে বার্সার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিরোনাও। ভ্যালেন্সিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে জিরোনা। বাসা ও জিরোনা- দুই দলেরই আছে একটি ম্যাচ। পরের ম্যাচে বার্সা যদি হেরেও যায় আর জিরোনা যদি পায়, তাহলেও দুইয়ে উঠতে পারবে না জিরেনা। বার্সা হারলে তাদের পয়েন্ট ৮২ ই থেকে যাবে। আর জিরোনা জিতলেও তাদের পয়েন্ট হবে বার্সা থেকে এক পয়েন্ট কম ৮১।

আর বার্সা থেকে ১২ পয়েন্ট বেশি নিয়ে বরাবরের মতোই টেবিলের শীর্ষে আছে রিয়াল। আরও আগেই চলতি মৌসুমের লা লিগার শিরোপা নিশ্চিত করেছে রিয়াল। গতকাল বার্সার হয়ে মাত্র ৩ মিনিটে গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ার ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে জোড়া গোল করেন পেদ্রি। ৩ মিনিটের ব্যবধানে গোল দুটি করেন তিনি। ৭২ মিনিটে করেন প্রথম গোল। আর ৭৫ মিনিটে দ্বিতীয় গোল করে বার্সাকে দাপুটে জয় উপহার দেন তিনি। এতে ৩-০ গোলে জয় পায় কাতালানের ক্লাবটি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত