রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জুলাই হত্যা: হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

প্রতিবেদক
editor
আগস্ট ১৭, ২০২৫ ১:২১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। রোববার (১৭ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

এর আগে, এদিন সকালে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ৬ আগস্ট এ মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য-জেরা শেষ হয়। সেদিন প্রত্যক্ষদর্শী হিসেবে দুজন সাক্ষী নিজেদের জবানবন্দি দেন। তারা হলেন- রিনা মুর্মু ও একেএম মঈনুল হক। এখন পর্যন্ত এ মামলায় ৫ জন সাক্ষ্য দিয়েছেন। তারা সবাই এ মামলায় জড়িতদের বিচার দাবি করেন।

গত ১০ জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাজনৈতিক পরিচয়ে রাসিকের সিইওর কাছে চাঁদা চাওয়া ব্যক্তি গ্রেফতার

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস

রুয়েটে উচ্চশিক্ষার মান উন্নয়ন নিশ্চিতকরণ শীর্ষক সেমিনার

রাজশাহীতে ৮১ ভরি স্বর্ণ উদ্ধার, চোরাকারবারি গ্রেফতার

গাজায় ৩০ ফিলিস্তিনি নিহত, তবু ট্রাম্প বললেন— ‘যুদ্ধবিরতি ঝুঁকিতে নেই’

নির্বাচন পেছানোর সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে : ইশরাক

গ্রেপ্তারের পর কারাগারে সাংবাদিক নেতা মোল্লা জালাল

বিজেপির শক্ত ঘাঁটি উত্তর প্রদেশে এগিয়ে ইন্ডিয়া জোট

চারঘাটের তরুণ কৃষি উদ্যোক্তা হানিফের সফল হওয়ার গল্প

শাহ মখদুম বিমানবন্দরে ঝুঁকি মোকাবেলায় ১২টিরও বেশি সংস্থার যৌথ নিরাপত্তা মহড়া