নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো চীফ মুহা: আব্দুল আউয়ালের বাবা মো: মজিবর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৩ সালের ৮ অক্টোবর রাত ৮টা ৫০মিনিটে রাজশাহীর বাঘা উপজেলার খাঁয়েরহাট গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। ১৯৪৪ সালের ১৩ অক্টোবর রাজশাহীর বাঘা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের তিনি জন্ম গ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
মরহুম মজিবর রহমান রুইমারী তহশীল (ভূমি) অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। কর্মজীবনে তিনি অত্যন্ত সুনামের সাথে দায়িত্বপালন করেন। মরহুম মজিবর রহমান ছিলেন অত্যন্ত অমায়িক ও সজ্জন ব্যক্তি। তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যগণ।


















