রবিবার , ৪ মে ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জুলাই আন্দোলনে হামলায় অভিযুক্ত রুয়েট কর্মকর্তা গ্রেফতার

প্রতিবেদক
editor
মে ৪, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নিরাপত্তা শাখার কর্মকর্তা মো. মামুন-অর-রশিদকে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার (৪ মে) দুপুরে রুয়েট ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। মামুন-অর-রশিদ রুয়েটের নিরাপত্তা শাখায় দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে করছিলেন।

এজহার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট নগরীর আলুপট্টি মোড়ের স্বচ্ছ টাওয়ারের সামনে ছাত্রজনতার ওপর হামলার সঙ্গে প্রশাসনের কিছু শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততার অভিযোগ উঠে। তারই ভিত্তিতে বোয়ালিয়া থানায় দায়ের করা মামলায় মামুন-অর-রশিদকে অভিযুক্ত করা হয়।

আর রোববার দুপুরে রুয়েট ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। জানা যায়, মামুন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তার চাকরি প্রাপ্তির পেছনে রাজশাহী সিটি করপোরেশনের অপসারিত ও পলাতক মেয়র খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠভাজন হওয়া ভূমিকা রেখেছে বলে অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন কোনো ধরনের অনৈতিকতা বা সহিংসতার সঙ্গে জড়িতদের ছাড় দেবে না। বিশ্ববিদ্যালয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান, এখানে শৃঙ্খলা ও নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার।’

বোয়ালিয়া থানার ওসি আবদুল মালেক গণমাধ্যমকে বলেন, ‘মামুন-অর-রশিদ এজহারভুক্ত আসামি। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মতিহার থানা পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

এদিকে মামুন-অর-রশিদকে গ্রেফতারের পর আওয়ামীপন্থী শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের একাংশ প্রশাসনকে চাপ দিয়ে তাকে ছাড়ানোর চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

সর্বশেষ - অন্যান্য