বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাবিতে মুজিব পরিবারের নাম মুছে দিলেন শিক্ষার্থীরা

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১১:৩৫ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক (রাবি) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল ও অ্যাকাডেমিক ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় মুজিব পরিবারের নাম মুছে দিতে শিক্ষার্থীদের ভাঙচুর ও বিক্ষোভ মিছিল।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪’ নামকরণ করেন তারা।

এদিকে, ফজিলাতুন্নেছা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হল, কামরুজ্জামান হল, শেখ রাসেল মডেল স্কুল এন্ড কলেজে থাকা নাম ফলক ভেঙে ফেলেন। এ ছাড়া ক্যাম্পাসজুড়ে থাকা মুজিব পরিবারের নামে গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে ফেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্র-জনতা।

এ সময় শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ফাতিমা আল ফাহরিয়া ও কামরুজ্জামান হলের নাম পরিবর্তন করে শহীদ আলি রায়হান হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে নবাব ফয়জুন নেসা চৌধুরানী, শেখ রাসেল মডেল স্কুলের নাম পরিবর্তন করে কোটা সংস্কার আন্দোলনের কনিষ্ঠ শহীদ রিয়া গোপ নামকরণ করেন শিক্ষার্থীরা।

এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’ ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘শেখ হাসিনার গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের।

আন্দোলনরত শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, খুনি হাসিনা মনে করেছে আমরা সব ভুলে গেছি। খুনি হাসিনার হাতে হাজারো ছাত্র সমাজের রক্তের দাগ লেগে আছে। খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগ নেতাকর্মীদের অস্তিত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর থাকবে না। অতিদ্রুত শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দিতে হবে বলে সরকারের জোর দাবি জানান তিনি।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি শাখার অন্যতম সমন্বয়ক ফাহিম রেজা বলেন, গতকাল শেখ হাসিনা লাইভে এসে ছাত্র-জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার প্রতিবাদে আমাদের এ কর্মসূচি। আমার ভাইদের রক্তের দাগ না শুকাতেই খুনি হাসিনা প্রকাশ্যে আসার সাহস দেখায় কেমনে? আমরা ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া পদচিহ্ন ও রাবি থেকে তাদের শেকড় মুছে দিতে আমাদের আজকের এ আন্দোলন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বাইরে বসে দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করে দেশে এনে ফাঁসি দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান তিনি। এ সময় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ভাঙচুর কর্মসূচিতে অংশ নেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ক্রীড়া বিকেন্দ্রীকরণে যথাযথ অবকাঠামো প্রয়োজন : আসিফ মাহমুদ

পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলের গুলিবর্ষণ

বাংলাদেশে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা কাল, হবে সামরিক মর্যাদায় দাফন

রাবিতে ‘বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক’ শীর্ষক আন্ডারগ্র্যাজুয়েট কনফারেন্স অনুষ্ঠিত

শুটিংয়ের সময় গরমে শাকিব একবার উফ বলেনি : মিমি

কেন নিজেকে বদলাছেন কারিনা

নৌকাডুবিতে মা-বাবা হারানো দিপু রায়ের দায়িত্ব নিলেন জামায়াত আমির

‘পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছে’

নতুন উদ্যোক্তাদের জন্য তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক