বৃহস্পতিবার , ৮ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মনের মানুষ খুঁজে পেয়েছেন প্রসেনজিৎ কন্যা অপর্ণা

প্রতিবেদক
editor
মে ৮, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার অভিনয় যেমন প্রশংসিত তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। ব্যক্তিজীবনে অভিনেতা তিনটি বিয়ে করেছেন। আর দ্বিতীয় পক্ষের এক কন্যাও রয়েছে। প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার মেয়ে প্রেরণা। যদিও অভিনেতার সঙ্গে মেয়ের কোনও সম্পর্কই নেই। বিদেশে মায়ের সঙ্গে থাকেন তিনি। নিজের মতো করেই জীবনযাপন করেন। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালই সক্রিয় থাকেন।

সম্প্রতি কিছু ছবি শেয়ার করেছেন প্রেরণা। যেখানে তাকে এক যুবকের সঙ্গে দেখা গেছে। যেই ছবি দেখে বোঝা যাচ্ছে, মনের মানুষের সন্ধান পেয়ে গেছেন প্রসেনজিৎকন্যা। কালো রঙের বিকিনি পরে ওই রহস্যময় তরুণের সঙ্গে সি-বিচে সময় কাটাচ্ছেন প্রেরণা। এসময় যুবকের গালে চুমু খেতেও দেখা গেছে তাকে। দুজনেই যে ভালোবাসায় ডুবে আছেন সেটা স্পষ্ট।

বিজ্ঞাএই ছবিগুলিতে কমেন্ট করেছেন প্রেরণার পিসি তথা প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়। পল্লবী তাদের ছবি ‘খুব মিষ্টি’ বলে মন্তব্য করেন, সঙ্গে গোলাপি হার্টের ইমোজি জুড়ে দেন। রহস্য়ময় ওই যুবকের সঙ্গে কোথাও ঘুরতে গেছেন প্রেরণা। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেগুলো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

অল্প বয়সেই বাবার থেকে আলাদা হয়ে যান প্রেরণা। মা অপর্ণা গুহ ঠাকুরতার সঙ্গে বিদেশেই থাকেন তিনি। বাবা প্রসেনজিতের মতো প্রেরণা গ্ল্যামার দুনিয়ায় আসতে চান না। তবে কোনও টলিউড হিরোইনের চেয়ে কম যান না প্রসেনজিৎ-কন্যা। একেবারে বাবার মতোই দেখতে তাকে। যেমন গায়ের রং তেমনই গ্ল্যামার। দু’বছর আগেই কলকাতায় এসেছিলেন প্রেরণা, সেই সময় পিসি পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।

বিদেশে প্রেরণা আইন নিয়ে পড়াশোনা করছেন। ২০০২ সালে প্রসেনজিৎ-অপর্ণার সংসার ভাঙে। প্রেরণার বয়স তখন মাত্র ১ বছর। এরপরেই মেয়েকে নিয়ে বিদেশে চলে যান অপর্ণা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেননি তিনি। মেয়ে প্রেরণাও বড় হয়েছে মূলত মায়ের কাছেই।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

গাজায় ইসরায়েলি হামলা ও অনাহারে ৭১ ফিলিস্তিনির মৃত্যু

রোজাকে সারাজীবনের সঙ্গী হতে বললেন তাহসান

রাতে ঘুম নেই? ম্যাগনেসিয়াম সমৃদ্ধ এই ৪ খাবার খান

যদি ব্যবস্থা না নেয় অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারাব : মির্জা ফখরুল

বিমসটেকের আমূল পরিবর্তনে ৩ শূন্যের বিশ্ব গড়তে চায় বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান

সাম্য হত্যায় ঢাবি উপাচার্য ও প্রক্টরের পাশে দাঁড়িয়ে যাদের দায়ী করলেন সারজিস

পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

জিরো সয়েল কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা জরুরি : রিজওয়ানা হাসান

ফুটবলারদের বিদ্রোহ, দুই এশিয়া কাপ; হামজা আনন্দ ও আক্ষেপ