বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১০৮ বারের মতো পেছালো

প্রতিবেদক
editor
মে ১৬, ২০২৪ ২:১১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১০৮ বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ জুন দিন ঠিক করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৬ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ঠিক করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)।

চারদিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মেসি-সুয়ারেজের সঙ্গে ফের একসঙ্গে খেলার ইঙ্গিত নেইমারের

ফিলিস্তিন মুক্ত হওয়া না পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে : শহিদুল আলম

ড. ইউনূসের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া : প্রেস সচিব

গাড়ি মেরামতে গিয়ে হেনস্তার শিকার ঊষসী

বিক্ষোভ দমনে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা : বিবিসি আই’র অনুসন্ধান

জনগণের সমস্যা সমাধানে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান

সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল

গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৭১ ফিলিস্তিনি

প্রবীণদের আত্মনির্ভরশীল করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা

কাতার সফরে রোহিঙ্গা বিষয়ক সেমিনারে নেতৃত্ব দেবেন ড. ইউনূস : প্রেস সচিব