মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:১১ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক : দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসী ও ধর্ষকদের দ্রুত বিচার, জেল পলাতক আবরার ফাহাদের খুনিকে গ্রেফতার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পদযাত্রা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জোহা চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে তালাইমারিতে এসে শেষ হয়।

এসময় ‘ধর্ষকদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের দিবো না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে খুনি কেন বাইরে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ধর্ষক ঠিকানা এ বাংলায় হবে না’, ‘চাঁদাবাজির ঠিকানা এ বাংলায়’, ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘আবরারের হত্যাকারী হুশিয়ার সাবধান’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই’ এসব স্লোগান দিতে দেখা যায়।

এসময় বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মেহেদি মারুফ বলেন, ধর্ষকরা যে যেখানেই থাকুক তাদেরকে অতি দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। আমরা গতকাল জানতে পারি আবরার ফাহাদের খুনি জেল থেকে পালিয়ে গেছে। সে কীভাবে জেল থেকে পালালো? এ দেশের আইন কী দ্বায়িত্ব পালন করেছে? এ দ্বায়িত্ব পালনে যারা ব্যর্থ হয়েছে তাদেরকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে এবং আবরার ফাহাদের হত্যাকারীকে দ্রুত আটক করতে হবে।

এসময় তিনি আরও বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে শুধু চুনোপুটিদের গ্রেফতার করা হচ্ছে কিন্তু রাঘববোয়ালদের তারা ছেড়ে দিচ্ছে। আপনাদের জানিয়ে দিতে চাই, ছাত্রসমাজ যদি একমত থাকে আপনারা পালানোর যায়গা পাবেন না। স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের জানিয়ে দিতে চাই, রাষ্ট্রের যে মহান দ্বায়িত্ব আপনারা কাঁধে নিয়েছেন তা সঠিকভাবে পালন করুন।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

জবির যৌক্তিক দাবি মেনে নিতে এত গড়িমসি কেন, প্রশ্ন সারজিসের

রাবির অর্ধশতাধিক নবীন শিক্ষককে নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ইউনূস-মোদি বৈঠক বিবেচনাধীন: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নাশকতা নয়, পলকের নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়: আইএসপিএবি

আমরা জোট করবো না, নির্বাচনি সমঝোতা করবো: জামায়াত আমির

যুক্তরাষ্ট্রে সাইবার আক্রমণ করেছে চীন!

মিসরে ট্রাম্প-সিসির গাজা সম্মেলনে যোগ দিচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

হেলিকপ্টার বিতর্কে যে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাবিতে ইউট্যাবের বর্ণাঢ্য বিজয় র‍্যালি

বিএনপির সাথে বৈঠকে করছে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত