সোমবার , ২ মার্চ ২০২৬ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মানবতাবিরোধী অপরাধ : হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন নামঞ্জুর

প্রতিবেদক
editor
মার্চ ২, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে স্বাস্থ্য প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জামিন না দেওয়ার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী সুব্রত কুমার বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এর একটি প্রতিবেদন দেখতে চেয়েছিলেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের একটি প্রতিবেদন আনতে বলা হয়েছে। কিন্তু এসবে আমাদের ওপর কোনো নির্দেশনা ছিল না।

এ সময় ট্রাইব্যুনাল বলেন, আমরা যে প্রতিবেদন চেয়েছি সেটা আসেনি। তখন চিফ প্রসিকিউটর বলেন, আসামির চিকিৎসা চলছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। এটাই তার জন্য যথেষ্ট। এ ছাড়া তার অন্য তিনটি মামলা রয়েছে। এ জন্য আমরা আরও এক মাস সময় চাই।

পরে স্বাস্থ্য পরীক্ষা করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের প্রধানের কাছ থেকে একটি প্রতিবেদন আনতে বলেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগের একটি প্রতিবেদন চাওয়া হয়। আর এসব প্রতিবেদন আগামী ৩০ মার্চ জমা দিতে বলেন আদালত। পরবর্তী শুনানির জন্যও একই দিন নির্ধারণ করা হয়।

এদিকে, একবার জামিন পেলেও মুক্তি মেলেনি হুমায়ুন কবির পাটোয়ারীর। এজন্য ২৪ ফেব্রুয়ারি ফের জামিন আবেদন করেন তার আইনজীবী। এরই ধারাবাহিকতায় শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। জামিন আবেদনে লিভার সিরোসিসে আক্রান্ত বলে উল্লেখ করেন হুমায়ুনের আইনজীবী সুব্রত কুমার। এ রোগে তার মক্কেলের (আসামি) দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলেও ট্রাইব্যুনালকে জানানো হয়।

হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি একই উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। লক্ষ্মীপুরে সংঘটিত হত্যাযজ্ঞের দায়ে অন্য মামলায় প্রথমে ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তার হন তিনি। এরপর মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তাকে গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। এ মামলায় অপর আসামিরা হলেন— লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। তাদেরও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রা ও রাজশাহীর ডিসিকে স্মারকলিপি

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে সাত কলেজ শিক্ষার্থীরা

রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে মুসল্লি নিহত

সবুজ প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ : রিজওয়ানা হাসান

সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নৌপরিবহন উপদেষ্টার বৈঠক

জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

রাজশাহীতে মহাসড়কে যানবাহন থেকে চাঁদা তোলা চক্রের ২১ সদস্য আটক

লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে : নৌপরিবহন উপদেষ্টা

নির্বাচনে জয়ী হলেন ৭ নারী

বাইডেনের সঙ্গে বৈঠক চীনের প্রেসিডেন্টের