বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিকেলে বাসায় নেওয়া হবে খালেদা জিয়াকে

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসভবন ফিরোজায় ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে ফিরবেন তিনি।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। এর আগে গত ১২ আগস্ট খালেদা জিয়াকে হাসপাতাল নেওয়া হয়। কিডনি জটিল, ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রী।

সর্বশেষ - অন্যান্য