বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভিজিডি-ভিজিবিসহ বিভিন্ন কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদ বাঘায় জামায়াতের মানববন্ধনে বিএনপির হামলা, আহত-৫

প্রতিবেদক
editor
মার্চ ২০, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের দুর্নীতি, টিসিবি, ভিজিডি-ভিজিবি সহ সরকারি বিভিন্ন সহায়তার কার্ড বিতরণে অনিয়ম এবং চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে বাউসা ইউনিয়ন জামায়াতের মানববন্ধনে অতর্কিত হামলা করেছে বিএনপি নেতাকর্মীরা।

এ ঘটনায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৫ জন কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের দুর্নীতি, টিসিবি, ভিজিডি-ভিজিবি সহ সরকারি বিভিন্ন সহায়তার কার্ড বিতরণে অনিয়ম এবং চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে বাউসা ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

কিন্তু কর্মসূচির একেবারে শেষ দিকে কিছু বুঝে উঠার আগেই হঠাৎ করে পেছন থেকে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে বিএনপি নেতাকর্মীরা। হামলায় জামায়াত ও শিবিরের ৫ জন কর্মী আহত হন। আহতরা হলেন- আবদুর রহমান তুবা (১৮), আবু তাহের (৩৮), শামিম হোসেন (৩৬), সৌরভ হোসেন (২৫) ও ইলিয়াস আহমেদ (১৮)।

বাউসা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মজিবার রহমান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। আমরা কোনো দলের বিরুদ্ধে কর্মসূচি পালন করিনি। ইউনিয়ন পরিষদের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছি। কিন্তু  ইউনিয়ন বিএনপির নেতা রেজাউল করিম, নাসির উদ্দীন ও এনামুল সহ ২৫ থেকে ৩০ জন লোক আমাদের ওপর অতর্কিত হামলা করেছে।

এতে আমাদের ৫ জন কর্মী আহত হয়েছে। তিনি হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবসথা নিতে প্রশাসনের প্রতি আহবান জানান।
বাঘা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তফি জানান, অতর্কিত হামলার কোন ঘটনা ঘটেনি। আমার দলের লোকজন দলকে সুসংগঠিত করার লক্ষ্যে মিছিল করছিল। এসময় তাদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ করেনি কউ। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - অন্যান্য