অনলাইন ডেস্ক : ‘যাচাই না করে তারকাদের নিয়ে কোন মিথ্যা নিউজ করবেন না’ এমন মন্তব্য করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সদ্য অনুষ্ঠিত হওয়া সিজেএফবি ২৩তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে এমন কথা বলেন তিনি। এসময় তিশা বলেন, কিছু সাংবাদিকদের উদ্দেশ্যে আমি বলব, যাচাই বাছাই না করে কোন শিল্পীকে নিয়ে সংবাদ পরিবেশন করা উচিৎ নয়।
না জেনে মিথ্যা সংবাদ করবেন না, আমাদেরও পরিবার আছে। এ ধরণের সংবাদের কারণে আমাদের পরিবারকে ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যেতে হয়। তিনি আরও বলেন, আমার বাবা বেঁচে নেই। কিন্তু তিনি যদি বেঁচে থাকতেন এ ধরনের মিথ্যা গুজব সহ্য করতে পারতেন না। এসময় তিনি তার বাবার উদ্দেশ্যে তার পুরষ্কার উৎসর্গ করে নতুন বছরে সবার জন্য শুভকামনা জানান।


















