সোমবার , ২৬ আগস্ট ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো ইনুকে

প্রতিবেদক
editor
আগস্ট ২৬, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিসি ফারুক হোসেন বলেন, রাজধানীর উত্তরা থেকে জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। তাকে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। হাসানুল হক ইনুর রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা। হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা। ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে কুষ্টিয়া-২ আসন (ভেড়ামারা-মিরপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান। ইনু ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের সর্বশেষ মেয়াদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন ইনু।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা। এরই মধ্যে তাদের কেউ কেউ গ্রেফতার হয়েছেন।

সর্বশেষ - অন্যান্য