শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকরসহ ২১ দফা দাবি বিএফইউজের

প্রতিবেদক
editor
অক্টোবর ২৫, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী কমিটির সভায় ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন নির্ধারণ, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপনসহ ২১ দফা দাবি জানানো হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১ টায় কক্সবাজারে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে ও মহাসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এই দাবি জানানো হয়।

এতে বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন বিএফইউজের সহসভাপতি এ কে এম মহসিন, সহকারী মহাসচিব বাছির জামাল, ড. সাদিকুল ইসলাম স্বপন ও এহতেশামুল হক শাওন, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আবু বকর, প্রচার সম্পাদক শাজাহান সাজু, নির্বাহী সদস্য শাহীন হাসনাত, অপর্ণা রায়, মো. আবু হানিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি নুরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এস এম জাফর, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মো. আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সিলেট সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ কে এম মাহফুজুর রহমান, রংপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি সালেকুজ্জামান সালেক, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি এইচ এম দেলোয়ার, সাংবাদিক ইউনিয়ন মুন্সিগঞ্জের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সালেহ নোমান, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল জলিল ভূঁইয়া, ফেনি সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুন প্রমুখ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আজ দুপুরে ঢাকায় পৌঁছাবেন ড. ইউনূস

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত সংখ্যা ৬২২

অতিরিক্ত হর্ন বাজানো শুধু আইন লঙ্ঘন নয় আচরণগত অবক্ষয়ও : রিজওয়ানা হাসান

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কারা বসিয়েছে প্রাণঘাতী ল্যান্ডমাইন?

এমবাপের হ্যাটট্রিকে আলমাতিকে হারাল রিয়াল

নওগাঁর নিয়ামতপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাজশাহী টিটিসিকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ অধ্যক্ষ ইমদাদুলের বিরুদ্ধে

মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জা‌তিক সংলাপ

অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপি নেতাদের মন্তব্য, জবাব দিলেন উপদেষ্টা নাহিদ

পিএসজিকে কাঁদিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের চাম্পিয়ন চেলসি