মঙ্গলবার , ৭ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে পাথর বোঝাই ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার

প্রতিবেদক
editor
মে ৭, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পাথর বোঝাই ট্রাক থেকে প্রায় পাঁচ কোটি টাকার হেরোইন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার (৬ মে) রাতে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিপুল এই হেরোইন উদ্ধার করা হয়। এসময় মো: জামাল হোসেন (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই যুবক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক বাগানবাড়ি গ্রামের তেনু হোসেনের ছেলে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
এদিকে মঙ্গলবার (৭ মে) দুপুরে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ে এ ব্যাপারে প্রেস ব্রিফিং করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান। তিনি গণমাধ্যমকর্মীদের সামনে মাদকবিরোধী এ অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কে অভিযান চালানো হয়। এসময় গ্রেফতার করা হয় মো: জামাল হোসেন (২০) নামে ওই মাদক কারবারিকে। গ্রেফতার ওই যুবক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক বাগানবাড়ি গ্রামের তেনু হোসেনের ছেলে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ১০ লাখ টাকা বলেও জানান তিনি।
ফজলুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রথমে কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কে অবস্থান নেন। এসময় সন্দেহজনক ওই পাথরবোঝাই ট্রাকটিকে সংকেত দিয়ে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের মধ্যে পুরোনো কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ৫১ প্যাকেটে মোট ৫ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জামাল হোসেন সীমান্ত জেলা দিয়ে হেরোইনের এ বিপুল চালানটি অন্যত্র পাচার করছিলেন। হেরোইন পাচারের অভিযোগে পরে ১৫ হাজার ১১০ কেজি পাথরসহ ওই ট্রাকটিও জব্দ করা হয়। ওই যুবককে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে এ মাদক চক্রের অন্য হোতাদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বর্তমানে তাদেরকেও নজরদারিতে রাখা হয়েছে। তাদের গ্রেফতারে যেকোনো সময় অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - অন্যান্য