বুধবার , ৮ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জাল ভোট দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে পোষ্ট দেয়ার অভিযোগ, যুবক আটক

প্রতিবেদক
editor
মে ৮, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের মনিগ্রামে অবস্থিত একটি কেন্দ্রে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৮ মে) বিকেলে ওই যুবককে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, দুপুর দুইটার দিকে ‘এমডি হামিম হোসেন’ নামে একটি ফেসবুক আইডি থেকে ভোট দেওয়ার ভিডিওটি আপলোড করা হয়। ৪৯ সেকেণ্ডের ওই ভিডিওতে দেখা যায়, ভোটদানকারী তার পছন্দের চেয়ারম্যান প্রার্থী বেলাল উদ্দিন সোহেলের দোয়াত-কলম প্রতীকসহ অন্য পদের পছন্দের প্রার্থীদের প্রতীকেও পরপর সিল মেরে যাচ্ছেন। বুধবার উপজেলার নিমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় হামিম হোসেন (২২) নামে এক যুবককে আটক করে পুলিশ।
এদিকে ওই যুবকের ভিডিও ছড়িয়ে পড়লে গোদাগাড়ী উপজেলার চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করেন এবং ওই কেন্দ্রের ভোট বাতিলের দাবি জানান। তিনি বলেন, একজন ভোটার ভোটকক্ষে ঢুকে চেয়ারম্যান পদের তিনটা ব্যালট পেপারে সিল মারাটা জাল ভোট। এটা দেওপাড়া ইউনিয়নের প্রতিটি কেন্দ্রেই ঘটেছে। সে কারণে দেওপাড়া ইউনিয়নের নির্বাচন বাতিল চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ রাজশাহী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান গণমাধ্যমকে বলেন, ভোট কক্ষে ঢুকে ভোট প্রদানের ভিডিও ধারণ করা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা আপলোড করা দুটোই অপরাধ হিসেবে গণ্য হবে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ - অন্যান্য