বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শ্রীলঙ্কার হাইকমিশনারের

প্রতিবেদক
editor
অক্টোবর ৩০, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার এইচ ই ধর্মপাল বীরাক্কোদি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্র সচিব অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও অগ্রাধিকারসমূহের রূপরেখা তুলে ধরেন।

পররাষ্ট্র সচিব ও হাইকমিশনার উভয়েই দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো ক্ষেত্র নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পররাষ্ট্র দপ্তরের পরামর্শ অনুষ্ঠানের গুরুত্বের ওপর জোর দেন। হাইকমিশনার বীরাক্কোদি উল্লেখ করেন, আগামী ১৪ নভেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া সংসদীয় নির্বাচনের পর শ্রীলঙ্কা পরবর্তী পররাষ্ট্র দপ্তরের পরামর্শের তারিখ প্রস্তাব করবে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের নতুন সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে উভয় পক্ষ শিগগির চুক্তি সইয়ের লক্ষ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।

পররাষ্ট্র সচিব ও হাইকমিশনার উভয়ই দুই দেশের মধ্যে মুলতবি থাকা চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করেন। তারা উপকূলীয় জাহাজ চলাচল, দ্বৈত কর পরিহার ও শুল্ক বিষয়ে পারস্পরিক প্রশাসনিক সহায়তা বিষয়ক চুক্তি চূড়ান্ত করার ওপর জোর দেন। উভয় পক্ষ সার্ক, বিমসটেক ও অন্যান্য আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর জোর দেয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শাকিবের প্রিন্সে কেমন হবে জ্যোতির্ময়ীর চরিত্র?

তাসকিনকে সহ-অধিনায়ক করে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ৪

কারানের হ্যাটট্রিক-রশিদের ঘূর্ণি, লঙ্কানদের হারাল ইংল্যান্ড

ইরানের বিমানবাহিনীর প্রধানসহ অন্তত ২০ জ্যেষ্ঠ কমান্ডার নিহত

মিটফোর্ডে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে : আসিফ নজরুল

হাসপাতালে মাকে দেখে মাহবুব ভবনে গেলেন ডা. জোবাইদা

কাউন্টারে বসে ছবির টিকিট বিক্রি করলেন দেব-সৃজিত

বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি: ইসরায়েলি সংবাদমাধ্যম