মঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়া নিয়ে যা বললেন ডি ভিলিয়ার্স

প্রতিবেদক
editor
জানুয়ারি ২৭, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার কথাতে অনড় বাংলাদেশ। এমতাবস্থায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এ বিষয়ে কথা বলছেন ক্রিকেট বিশ্লেষক ও কিংবদন্তি ক্রিকেটাররা। এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সও। বাংলাদেশের বিশ্বকাপ না খেলাকে ক্রিকেটের জন্য হতাশা বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি ‘দ্য ৩৬০ শো’ নামে নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে এমনটিই জানান এই প্রোটিয়া ক্রিকেটার। এই ইস্যুতে প্রশ্ন করা হলে ডি ভিলিয়ার্স বাংলাদেশ কিংবা আইসিসি কারো পক্ষ নেননি। তবে হতাশা প্রকাশ করেন তিনি। ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি কারো পক্ষ নিচ্ছি না। এটা রাজনৈতিক ইস্যু, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আবার এই বিষয়ে আমার কাছে পর্যাপ্ত তথ্যও নেই। কোনো মন্তব্য কিংবা বিবৃতি দেওয়ার মতো তথ্য আমি জোগাড়ও করিনি। তবে আমি যেটা বলতে পারি, এটা দুঃখজনক। টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কোনো মানেই হয় না।’

তিনি আরও বলেন, ‘আমার খারাপ লাগছে। এটা আমাদের ক্রিকেটের জন্য হতাশার। কখনই এমনটা হওয়া উচিত না। যারা এসব নিয়ন্ত্রণ করছে এবং সিদ্ধান্ত গ্রহণ করছে, তাদের এসব সমাধান করা উচিত। ক্রিকেটে রাজনীতি ঢুকে পড়ার পর এমন পরিস্থিতি তৈরি হওয়াকে আমি ঘৃণা করি। এটা সত্যিই দুঃখজনক।’

উল্লেখ্য, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চেয়েছিল। কিন্তু তাতে রাজি হয়নি আইসিসি। এরপর বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডের নাম অন্তর্ভুক্ত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

সর্বশেষ - অন্যান্য