বুধবার , ৭ মে ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত

প্রতিবেদক
editor
মে ৭, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৭৭তম ‘ইঞ্জিনিয়ার্স ডে-২০২৫’। বুধবার (৭ মে) প্রকৌশল পেশাজীবীদের সংগঠন আইইবি’র উপশহরস্থ কার্যালয়ে উদযাপিত হয় দিবসটি।

সকাল ৮ টায় জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলন এবং দেশ গঠনে অবদান রাখতে প্রকৌশলীদের শপথ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে এর ফেস্টুনযুক্ত বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। তারপর সদস্যবৃন্দের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে আইইবি চত্তরে গিয়ে শেষ হয়।

আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান সরদার আনিছুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আইইবি রাজশাহী কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (একাডেমিক) মোঃ আব্দুর রশিদ ও ভাইস চেয়ারম্যান (প্রশাসন) মোঃ মনিরুজ্জামান মনির। লোকাল কাউন্সিল মেম্বারগণের মধ্যে উপস্থিত ছিলেন শেখ কামরুজ্জামান, বরকত হোসেন মোল্লা, আব্দুল্লা হিস সাফী, শরিফুল হক, গোলাম মোরশেদ, রোমেল হায়দার, মোর্শেদ মাহমুদ চৌধুরী, জুনায়েদ আহমেদ ও ইলিয়াস বিন কাসেম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আইইবি রাজশাহী কেন্দ্রের সম্পাদক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার। অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীবৃন্দ অংশ নেন।

এতে সভাপতি তার বক্তব্যে প্রকৌশলীদের অধিকার আদায় এবং উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। দিবসটি উপলক্ষে আইইবি রাজশাহী কেন্দ্রে বর্ণিল ব্যানার ও ফেস্টুন টাঙ্গানো হয় এবং আলোকসজ্জা দ্বারা সুসজ্জিত করা হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

‘বুড়ি’ বলায় ভক্তকে ধুয়ে দিলেন স্বস্তিকা

দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

সিরিয়ায় ইসরায়েলের হামলায় নিহত অন্তত ৫

টেকনোক্র্যাট সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি গাজা

ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ

মেনন-ইনু-পলক নতুন মামলায় গ্রেফতার

জাতীয় স্বার্থের বাইরে কোনো অবৈধ আদেশ যেন পুলিশকে দেয়া না হয় তা নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বইপড়ায় কৃতিত্বের জন্য রাজশাহীতে ২৩০৩ জন শিক্ষার্থীকে পুরস্কার দিল বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন

ভেনেজুয়েলায় বিক্ষোভ নির্বাচনী ফলাফল জালিয়াতির অভিযোগ