মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কোহলির জন্য ট্রফি জিততে চায় বেঙ্গালুরু

প্রতিবেদক
editor
জুন ৩, ২০২৫ ১:১১ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : আইপিএলে বেঙ্গালুরু আর কোহলি যেন সমার্থক। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে শুরু থেকেই আছেন ভারতের সাবেক এই অধিনায়ক। যদিও এখন পর্যন্ত শিরোপা জিততে পারেননি একবারও। রোহিতের হাত ধরে পাঁচ বার শিরোপা জিতেছে মুম্বাই, চেন্নাইয়ের শোকেসে পাঁচটি ট্রফি তুলেছেন মহেন্দ্র সিং ধোনিও। শিরোপাখরা কাটেনি কেবল কোহলির।

আইপিএলের অষ্টাদশ আসরে এসে আবারও শিরোপার খুব কাছে বেঙ্গালুরু। কোহলির জন্য ট্রফি জিততে চান বলে জানিয়েছেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। এদিকে, পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আয়ারের দাবি, দলকে ফাইনালে তুলে মাত্র চার ঘণ্টা ঘুমিয়েছেন তিনি।

তিনবার আইপিএল ফাইনাল খেলেছে বেঙ্গালুরু। কোনো বারই জিততে পারেনি। ২০০৯ সালে ডেকান চার্জার্স, ২০১১-এর চেন্নাই এবং ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে তারা। ফাইনালের আগে পাতিদার বলেন, ‘কোহলির জন্যই ট্রফি চাই। এত বছর ধরে বেঙ্গালুরুকে অনেক কিছু দিয়েছে ও। আমরা ট্রফি জেতার জন্য নিজেদের সেরাটা দেব। ফাইনাল খেলব এটা ভেবে মঙ্গলবার নামব না। নিজেদের সেরা ক্রিকেটটাই উপহার দেব।’

আহমেদাবাদে খেলা হলেও কোহলির জন্যই যে তারা প্রচুর সমর্থন পাবেন এটা মেনে নিয়েছেন পাতিদার। ইতোমধ্যে অনেকে বেঙ্গালুরু থেকে খেলা দেখতে গিয়েছেন। পাতিদারের কথায়, “যেখানেই যাই না কেন সেটাই আমাদের ঘরের মাঠ। যে ভাবে সমর্থকেরা আমাদের পাশে রয়েছেন তার প্রশংসা কোনো ভাবেই করা যাবে না।”

ফাইনালে টিম ডেভিডের খেলা নিয়ে সংশয় রয়েছে। শেষ দুই ম্যাচে তিনি খেলেননি। পাতিদার বললেন, ‘এখনও পর্যন্ত ডেভিডকে নিয়ে কিছু জানি না। চিকিৎসকেরা রয়েছেন। আশা করি শিগগিরই জানতে পারব ও খেলতে পারবে কি না।’

গত রোববার পাঞ্জাবের খেলা শেষ হতে হতে মধ্যরাত পেরিয়ে যায়। ঘুম থেকে উঠেই শ্রেয়াসকে চলে আসতে হয়েছে সাংবাদিক সম্মেলনে। হাসতে হাসতে বললেন, “আমি সেভাবে ঘুমোতেই পারিনি। মেরেকেটে চার ঘণ্টা ঘুমিয়ে এখানে চলে এসেছি। ম্যাচের পর হোটেলে ফিরেছিলাম। ঘুম থেকে উঠেই জানতে পারলাম সাংবাদিক বৈঠকে আসতে হবে।”

দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাইয়ের ইনিংসকে নিজের সেরা ইনিংস বলে অভিহিত করেছেন শ্রেয়াস। তার কথায়, “চাপের মুখে দলকে জেতানোই আমার কাছে সবচেয়ে সেরা অনুভূতি। তবে এই ইনিংসটাকে নিজের সেরা ইনিংস বলতে দ্বিধা নেই। আমি পরিস্থিতি বিচার করে খেলি। খুব বেশি ভাবি না। রান তাড়া করার সময় আগে রান রেট দেখি। তার পর উইকেট এবং বোলার বিচার করে শট খেলি।”

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী

খালেদা জিয়ার সুস্থতা কামনা জাপা চেয়ারম্যান কাদেরের

মানহানির মামলা : ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দেবে এবিসি নিউজ

দোল উৎসবে সোনাক্ষীর সঙ্গে নেই জাহির, সমালোচনা উঠতেই কড়া জবাব

রোহিঙ্গাদের জন্য টেকসই সংহতি ও আর্থিক সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

নারীদের জন্য ১০০ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন দাবি

তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হতে হবে, কঠোর বার্তা ড. ইউনূসের

সিরাজগঞ্জে সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

শিক্ষার্থী সামিয়ার মৃত্যু: কচুয়ায় বরখাস্ত ৮ শিক্ষক

পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ: রিজভী