বুধবার , ৩ জুলাই ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

প্রতিবেদক
editor
জুলাই ৩, ২০২৪ ১১:৩১ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার জমজমাট গ্রুপ পর্ব শেষ হয়ে গেলো। ইউরোর মত দ্বিতীয় রাউন্ড নেই এখানে। সরাসরি কোয়ার্টার ফাইনাল। গ্রুপ পর্বের জমজমাট লড়াই শেষে নির্ধারণ হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের লাইনআপও। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অনুষ্ঠিত হতে হবে বেশ কয়েকটি দুর্দান্ত ম্যাচ। কারণ, ফেবারিটদের অধিকাংশই রয়েছে কোয়ার্টার ফাইনালে।

কোপা আমেরিকায় ফেবারিট না হলেও স্বাগতিক যুক্তরাষ্ট্রের জন্য আফসোস। স্বাগতিক হয়েও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারেনি তারা। বলিভিয়াকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পানামা এবং উরুগুয়ের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।

অন্যতম শক্তিশালী দল চিলিকেও বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকে। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী ছিল তারা। আর্জেন্টিনার কাছে হারা, পেরু এবং কানাডার সঙ্গে ড্র করেছে তারা। ফলে আর্জেন্টিনার সঙ্গে এই গ্রুপ থেকে কোয়ার্টারে উঠেছে কানাডাই।

বি গ্রুপে মেক্সিকোর মতো শক্তিশালী দলও পরের রাউন্ডে উঠতে পারলো না। বরং, এখানে বাজিমাত করেছে ভেনেজুয়েলা। মেক্সিকো এবং জ্যামাইকাকে বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টারে উঠেছে ভেনেজুয়েলা। তাদের সঙ্গে উঠেছে ইকুয়েডর।

‘সি’ গ্রুপে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদায় নিয়েছে বলিভিয়া। কোয়ার্টার ফাইনালে উঠেছে উরুগুয়ে এবং পানামা। ‘ডি’ গ্রুপে কোনোমতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে অন্যতম ফেবারিট ব্রাজিল। তাও গ্রুপ রানারআপ হয়ে। কোস্টারিকার সঙ্গে ড্র, এরপর প্যারাগুয়েকে ৪-১ গোলে হারায় তারা।

শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ড্র করে ১-১ গোলে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা পেয়েছে ‘বি’ গ্রুপের রানারআপ ইকুয়েডরকে। কানাডা খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে।

অন্যদিকে ডি গ্রুপের চ্যাম্পিয়ন কলম্বিয়া পেয়েছে সহজ প্রতিপক্ষ, পানামা। আর ডি গ্রুপের রানারআপ হওয়ার কারণে সি গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়েকেই কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে পেলো ব্রাজিল। অর্থ্যাৎ, কোয়ার্টার থেকেই বিদায় নিতে হবে শিরোপা প্রত্যাশী একটি দলকে।

কোয়ার্টার ফাইনালের সূচি

  তারিখ                        সময়                                ম্যাচ                                    

৫ জুলাই                     সকাল ৭টা            আর্জেন্টিনা-ইকুয়েডর

৬ জুলাই                     সকাল ৭টা           ভেনেজুয়েলা-কানাডা

৭ জুলাই                      ভোর ৪টা                কলম্বিয়া-পানামা

৭ জুলাই                     সকাল ৭টা               উরুগুয়ে-ব্রাজিল

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সালমান এফ রহমানের ৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল পাচারের শিকার ২০ নারী-শিশু

রাবিতে গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের কার্যক্রম থাকলেও নীরব ছাত্রদল-বাম সংগঠন

টেক্সাসে আকস্মিক বন্যায় ২৮ শিশুসহ মৃটেক্সাসে আকস্মিক বন্যায় ২৮ শিশুসহ মৃত্যু বেড়ে ৮২, এখনো নিখোঁজ অনেকেত্যু বেড়ে ৮২, এখনো নিখোঁজ অনেকে

আমরা রাজনীতির সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই : আমীর খসরু

এবার খলনায়কের চরিত্রে আসছে শাহরুখ খান

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন ক্লাসেন?

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি

কঙ্গোতে নৌকা ডুবে ৮০ জনের বেশি নিহত

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে রাবি শিক্ষক ফোরামের দোয়া