শনিবার , ২১ জুন ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দেব-শুভশ্রীকে দীর্ঘদিন পর একসঙ্গে দেখবেন দর্শকরা

প্রতিবেদক
editor
জুন ২১, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : টালিউডের অন্যতম দর্শকপ্রিয় জুটি দেব-শুভশ্রী। তাদেরকে ফের পর্দায় দেখার জন্য অধীর অপেক্ষায় দর্শক; যার অবসান ঘটতে চলেছে অবশেষে। সামনেই মুক্তি পাচ্ছে টালিউড সিনেমা ‘ধূমকেতু’, সেখানেই দেখা যাবে এই জুটিকে।

কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমাটির নির্মাণ শুরু হয়েছিল ঠিক এক দশক আগে! ২০১৫-র অক্টোবর মাসে শুটিং শুরু হয়। মাঝে কেটে যায় লম্বা সময়। এর মধ্যে পাল্টেছে সময়-পরিস্থিতিও। তারপরও দর্শকের আশা উড়ে যায়নি; এই দীর্ঘ সময় অপেক্ষা করেছেন দেব-শুভশ্রীর অনুগামীরা। তাই রো মাঝে-মধ্যেই ছবি নিয়ে প্রশ্ন ছুঁড়তেন সামাজিক মাধ্যমে।

‘ধুমকেতু’ ছবিতেই শেষ বার জুটি বাঁধেন দেব- শুভশ্রী। শোনা যায়, ছবির যাবতীয় কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল। শুধু দেবের ডাবিং বাকি ছিল। এছাড়াও বিভিন্ন কারণে সেই ছবি এতদিন মুক্তি পায়নি।

এই বছরের গোড়া থেকে এই ছবির মুক্তি নিয়ে শুরু হয় গুঞ্জন। ‘ধূমকেতু’ সিনেমা নিয়ে একের পর এক দিন নির্ধারিত হয়েছে ও পিছিয়েছে। আদৌ কি ছবি মুক্তি পাবে নাকি সবটাই রটনা- সে প্রশ্নই ঘুরেফিরে এসেছে দর্শকের মনে।

অবশেষে সেই প্রশ্নের উত্তর হিসেবে ছবির মুক্তির দিন ঘোষণা করেন দেব। জানান, আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

সর্বশেষ - অন্যান্য