বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

৬১ যাত্রী নিয়ে ছাড়লো আন্ত:নগর বেনাপোল এক্সপ্রেস

প্রতিবেদক
editor
আগস্ট ১৫, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর ৬১ যাত্রী নিয়ে বেনাপোল রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বেনাপোল এক্সপ্রেস। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১টায় ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে সারাদেশে আন্ত:নগর ট্রেন চলাচল শুরু হয়েছে। বেনাপোল থেকে দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্য ছেড়ে গেছে বেনাপোল এক্সপ্রেস। বেনাপোলের জন্য ১০০ সিট বরাদ্দ থাকলেও যাত্রী ছিল ৬১ জন। ট্রেন ভ্রমণকারী যাত্রীদের সেবা দিতে রেল সব ব্যবস্থা নিয়েছে।

এদিকে, গত সোমবার থেকে মালবাহী ট্রেন, মঙ্গলবার থেকে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের কারণে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর কারফিউ জারি হলে ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল।

সর্বশেষ - অন্যান্য