মঙ্গলবার , ২ জুলাই ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আরএমপি’র পুনাক ভবনের কার্যক্রম উদ্বোধন

প্রতিবেদক
editor
জুলাই ২, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুনাক ভবনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০ টায় রাজশাহী পুলিশ লাইনস্ শাপলা গেট সংলগ্ন আরএমপির পুনাক ভবনের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সহধর্মিণী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে পুনাক ভবনের কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের সহধর্মিণী ও পুনাকের আরএমপির সভানেত্রী কবিতা সরকারসহ পুনাকের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুনাক সভানেত্রী পুলিশ পরিবারের সদস্যদের বিভিন্ন হস্তশিল্পের বিভিন্ন কাজ দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।

এসময় তিনি বলেন, পুনাক বাংলাদেশ পুলিশের একটি অঙ্গ সংগঠন। পুনাক সগৌরবে পুলিশ পরিবারের কল্যাণে কাজ করে যাচ্ছে। পুনাক থেকে স্বল্প মূল্যে পুলিশ পরিবারের সদস্যদের তৈরিকৃত বিভিন্ন হস্তশিল্প ক্রয় করে সাধারণ জনগণসহ অন্য পুলিশ সদস্যরা উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত