শনিবার , ৮ নভেম্বর ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে পপুলার লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে এক কোটি ২৬ লাখ টাকার চেক বিতরণ

প্রতিবেদক
editor
নভেম্বর ৮, ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কোম্পানির রাজশাহী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মোট ১৩২ জন বীমা গ্রহীতার মধ্যে এক কোটি ২৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মোহাম্মদ তানভীর আল আজাদ নাঈম। প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির প্যানেল আইনজীবী ও রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সদস্য সচিব সেলিম রেজা।

এতে বক্তারা বলেন, বীমা কেবল আর্থিক সহায়তা নয়- এটি জীবনের অনিশ্চয়তায় এক নিরাপত্তা বেষ্টনী। পপুলার লাইফ ইন্সুরেন্স দীর্ঘদিন ধরে গ্রাহক আস্থা ও দায়িত্বশীলতার সঙ্গে বীমা দাবি নিষ্পত্তি করে আসছে, যা সাধারণ মানুষের জীবনে স্বস্তি ও বিশ্বাসের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বীমা গ্রহীতারা তাদের দাবি দ্রুত পরিশোধ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পপুলার লাইফ ইন্সুরেন্স এভাবেই মানুষের কল্যাণে কাজ করে যাবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

অঙ্গসংগঠন রেখে রাজনৈতিক দলগুলো আইনকে ভন্ডুল করেছে : বদিউল আলম

গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই, নিহত প্রায় ৫৬ হাজার

বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন সেই দেলোয়ার

ট্রাম্পকে হত্যার চেষ্টা, হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস

সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী, রুমিন-নীরবসহ বহিষ্কার ৮

জলবায়ু অর্থায়ন হতে হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা ভিত্তিক : রিজওয়ানা হাসান

জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে : ড. আসিফ নজরুল

বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষা : সিনেট হলে উপচেপড়া ভিড়, স্লোগান