বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষা : সিনেট হলে উপচেপড়া ভিড়, স্লোগান

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১:২৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য টানটান উত্তেজনায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভিড় জমিয়েছেন শত শত শিক্ষার্থী, প্রার্থী ও সমর্থকরা।

সরেজমিন দেখা গেছে, রাত সোয়া ১১ টার দিকে ডাকসু নির্বাচন কাভার করা সাংবাদিকদের ফলাফল ঘোষণার জন্য সিনেট হলে ডাকা হয়। তবে তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও ভেতরে ঢুকে যান। হলরুমের ভেতরে দাঁড়ানোরও জায়গা নেই, চারপাশ কানায় কানায় পূর্ণ।

সর্বশেষ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ফল ঘোষণা হয়নি।

এদিকে প্রত্যাশিত ফলাফল ঘোষণার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হলের ভেতর ও বাইরে জড়ো হওয়া শিক্ষার্থীদের মাঝে উৎকণ্ঠা ও আগ্রহ আরও বেড়ে গেছে।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য