মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আগে তো বিয়ে করতে হবে : দেব

প্রতিবেদক
editor
অক্টোবর ৭, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ওপার বাংলার তারকা জুটি দেব-রুক্মিণীকে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরমহলে চর্চার অন্ত নেই। বিগত এক দশক ধরে একাধিকবার তাদের সম্পর্কের দুষ্টু-মিষ্টি মুহূর্তের সাক্ষী থেকেছে বহু শিরোনাম।

এদিকে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন দেব। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে দেব অভিনীত প্রজাপতি ২। যার পোস্টার ও টিজার ইতোমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে।

প্রজাপতি ২-তে দেবকে সিঙ্গেল ফাদার হিসেবে দেখা যাবে। বাস্তবেও কি দেবের বাবা হওয়ার ইচ্ছে আছে। আপাতত তাকে বাংলার মোস্ট এলিজেবল ব্যাচেলার বললেও কিছু ভুল হয় না। সামনে পেলেই ৪২ বছরের দেবের কাছে অনেকেই প্রশ্ন রাখেন, ‘কবে বিয়ে করছেন’। এবার সরাসরি বাবা হওয়া নিয়ে কথা বললেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন প্রশ্ন আসতে, বেশ চমকেই যান দেব। বলে ওঠেন, ‘আগে তো বিয়ে করতে হবে।’বিয়ে নিয়ে দেবের ভাষ্য, ‘অবশ্যই নিজের পরিবারের ইচ্ছে আমার আছে। আসলে আমি মনে করি এই সবই ভাগ্য। যখন আমার কপালে লেখা আছে, তখনই হবে।’

প্রসঙ্গত, প্রজাপতি ২-তে ফের দেখা যাবে দেব ও মিঠুনের জুটি। এটি অভিজিৎ সেন পরিচালনা করেছেন। নায়িকা হিসেবে দেখা যাবে ইধিকা পাল ও জ্যোর্তিময়ী কুণ্ডুকে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে: জামায়াত আমির

ভক্তদের চমকে দিলেন শাহরুখ!

ট্রাইব্যুনালের আইনে নয়, প্রয়োজন হলে ঐকমত্যের ভিত্তিতে দল নিষিদ্ধ : আসিফ নজরুল

যে কারণে রান আউটের আবেদন তুলে নেন স্মিথ

রাজশাহীতে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি কর্মসূচি

প্রাক্তন দীপিকাকে অসম্মান করলেন যুবরাজ, ক্ষুব্ধ ভক্তরা

জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা: শেখ পরিবারের নামে থাকা সহস্রাধিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে

শিক্ষার্থীরা ফিরলেও শিক্ষকরা না গেলে ক্লাস হবে কিভাবে?

‘শুদ্ধ সাদা এক মেয়ের জীবন’— ছবিতে জীবনের গল্প বললেন পরীমণি

মেঘনার ভাঙনে দিশেহারা ভোলার মানুষ