বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভক্তদের চমকে দিলেন শাহরুখ!

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: কিছুদিন আগেও বলিউড কিং শাহরুখ খানের চুল ছিল কাঁধ পর্যন্ত। কিন্তু হঠাৎই সেই চুল ছেঁটে ফেললেন শাহরুখ! তবে তার এই নতুন হেয়ারস্টাইল ভক্তরা যে অপছন্দ করেছে তা নয়। অনেকেই কিং খানের এই লুকে চমকেও গেছেন। তবে তাদের মনে প্রশ্ন, বলিউড কিং এর এই স্টাইলের পেছনে কোনো নতুন ছবির বার্তা দিচ্ছে কি?

অনুরাগীদের একাংশ মনে করছেন, কিং খানের এই নতুন স্টাইল ‘জওয়ান টু’ সিনেমার জন্য। গত বছর ‘পাঠান’ হয়ে বড়পর্দায় কামব্যাক করেছিলেন বলিউড বাদশা। বক্স অফিসে ঝড় তুলেছিলেন তিনি। তার পরই ‘জওয়ান’ সুনামির সাক্ষী থাকেন অনুরাগীরা। ‘পাঠান’ ছবিতে শাহরুখের চুল বড়ই ছিল। ‘জওয়ান’-এ কিং খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে।

তাতে তার চুল ছোট করেই ছাঁটা ছিল। সেই কারণেই হয়ত শাহরুখের এই নতুন লুকে ‘জওয়ান টু’র প্রসঙ্গ তুলেছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার মনে করছেন, কিং খানের এই নতুন রূপ পরিচালক জুটি রাজ ও ডিকের নতুন ছবির জন্যও হতে পারে।

সর্বশেষ - অন্যান্য