রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সিরাজগঞ্জে সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেনে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের কুটিরচরে এসিআই ফুড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মবয়রা গ্রামের সিএনজিচালক রাশেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকায় সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রাশেদুল, নুরুজ্জামান ও তারেকের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তিনজনকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও দুজন মারা যায়। তবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

সর্বশেষ - অন্যান্য