সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার, বেড়েছে ভোগান্তি

প্রতিবেদক
editor
জানুয়ারি ৫, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে হঠাৎ করেই তীব্র সংকট দেখা দিয়েছে এলপিজি গ্যাসের সিলিন্ডারের। বাড়তি দাম দিয়েও বাজারে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভোক্তারা। খুচরা বিক্রেতারা বলছেন, ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় সংকট আরো প্রকট আকার ধারণ করেছে।
বিক্রেতাদের দাবি, বেশি দামে সীমিত পরিমাণে গ্যাস পাওয়া গেলেও তা চাহিদার তুলনায় অনেক কম। ফলে সাধারণ ক্রেতাদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও পড়েছেন চরম বিপাকে।

ক্রেতারা জানান, গেল সপ্তাহে যে গ্যাস সিলিন্ডার ১ হাজার ২৫০ টাকায় পাওয়া যেত, সেটিই এখন কিনতে হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়। অর্থাৎ প্রতি সিলিন্ডারে অতিরিক্ত প্রায় সাড়ে ৩৫০ টাকা বেশি গুনতে হচ্ছে। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

এদিকে বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ওমেরা ও ফ্রেশ গ্যাস ছাড়া অন্য কোনো কোম্পানির এলপিজি সিলিন্ডার তেমন পাওয়া যাচ্ছে না। এতে বিকল্পের সুযোগ না থাকায় ক্রেতারা বাধ্য হচ্ছেন বাড়তি দামে গ্যাস কিনতে।

হোটেল ও চা দোকান মালিকরা জানান, গ্যাসের এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে তাদের ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে লোকসান গুনে ব্যবসা চালাতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

অন্যদিকে গ্যাসের সিলিন্ডারের ডিলাররা এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি। ভোক্তারা দ্রুত গ্যাসের সরবরাহ স্বাভাবিক করা এবং দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - অন্যান্য