মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

অস্বস্তি নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

প্রতিবেদক
editor
অক্টোবর ২২, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টে মোটেও স্বস্তিতে নেই বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে ৩০৮ রানে অলআউট করে ব্যাটিং নেমেই দুটি উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা। বরাবরেই মতোই ব্যর্থ হন সাদমান ইসলাম ও মুমিনুল হক। চা বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারের খেলা শেষে ২ উইকেটে ১৯ রান। উইকেটে আছেন মাহমুদুল হাসান জয় (১১ রান) ও নাজমুল হোসেন শান্ত (৫ রান)। স্বাগতিকরা এখনো পিছিয়ে ১৮৩ রানে।

২০২ রানের লিডের বোঝা মাথায় নিয়ে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানে দুটি উইকেট হারায় বাংলাদেশ। ৭ বলে মাত্র ১ রান করে ফেরত যান ওপেনার সাদমান। এরপর ৩ বলে ০ রানে আউট হন মুমিনুল হক। দুই বাঁহাতিকেই ফেরান দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তৃতীয় ওভারের প্রথম ও চতুর্থ বলে তাদেরকে সাজঘরের পথ দেখান ডানহাতি প্রোটিয়া পেসার।

সাদমান ক্যাচ তোলেন শর্ট লেগে টনি ডি জর্জির হাতে। আর মুমিনুল খোঁচা দিয়ে ধরা পড়েন তৃতীয় স্লিপে ফিল্ডিং করা উইয়ান মুলদারের হাতে। এর আগে প্রথম ইনিংসে ডাক (৪ বলে ০) মেরেছিলেন সাদমান। মুমিনুল আউট হয়েছিলেন ৪ রানে। মঙ্গলবার শেরে বাংলাায় ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা।

এরপর কাইল ভেরেইনের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩০৮ রান করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ১৪৪ বলে ১১৪ রানের ইনিংস খেলেন ভেরেইনা। বাংলাদেশের হয়ে ১২২ রান খরচায় ৫ উইকেট নেন তাইজুল ইসলাম। ৩ উইকেট নেন হাসান মাহমুদ ও ২টি উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এর আগে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত