বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি

প্রতিবেদক
editor
ডিসেম্বর ৩১, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ঘন কুয়াশা আর দিনের তাপমাত্রা কমে আসায় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টায় রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে আকাশে কুয়াশা ও মেঘ থাকায় সূর্যের দেখা মেলেনি। উত্তরের হিমেল বাতাসে শীত আরো তীব্র হয়ে উঠে, স্থবির হয়ে পড়ে জনজীবন।

শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও নিম্নবিত্ত মানুষ। বিভিন্ন বস্তি ও খোলা জায়গায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। গরম কাপড়ের অভাবে তাদের কষ্ট বেড়েছে।

স্থানীয়রা জানান, তীব্র শীতে জনজীবন কার্যত কাহিল হয়ে পড়েছে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের মতো সমস্যা বাড়ছে। শুষ্ক আবহাওয়া ও ঠান্ডা বাতাসের কারণে বায়ুদূষণও বেড়েছে। এর প্রভাবে শিশু ও বৃদ্ধরা বেশি ঝুঁকিতে পড়ছেন। ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান জানান, ‘মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাজশাহীতে হিমেল হাওয়া বেড়েছে। তাপমাত্রাও কিছুটা কমেছে। এই হিমেল হাওয়া আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত