মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আর্জেন্টিনার একাদশে ফিরছেন মেসি!

প্রতিবেদক
editor
অক্টোবর ১৪, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্ব শেষে অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। ইতোমধ্যে অনুষ্ঠিত ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে নিজেদের প্রধান তারকা লিওনেল মেসিকে খেলাননি কোচ লিওনেল স্কালোনি। অবশ্য ম্যাচের আগেই তিনি সেই ইঙ্গিত দিয়েছিলেন। জিওভান্নি লো সেলসোর একমাত্র গোলে জিতেছিল আলবিলেস্তেরা। আগামীকাল (বুধবার) তাদের প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। এই ম্যাচ দিয়ে মেসির একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।

টানা খেলার ধকল থেকে মুক্তি পেতে বিশ্রাম দরকার ছিল ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন মহাতারকার। আবার মেজর লিগ সকারে (এমএলএস) গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে ফ্লোরিডার ক্লাবটির। ফলে মেসিকে তাদের ম্যাচগুলোয় খেলানো গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের ২৪ ঘণ্টার ব্যবধানেই এমএলএসে খেলতে নামে মায়ামি। জাতীয় দলের ম্যাচে না খেলায় একই শহরে অবস্থান করা মেসির পরদিন মায়ামির হয়ে নামতে অসুবিধা হয়নি। জোড়া গোলে তিনি তিনি দলকে জিতিয়েছেনও।

মায়ামির চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় কাল ভোর ৬টায় পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসির খেলার বেশ সম্ভাবনা আছে। তাকে অনুশীলনে তো দেখা গেছে–ই, আর্জেন্টাইন কোচ স্কালোনিও খেলার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন। বিশ্বকাপজয়ী এই কোচ বলেন, ‘শনিবার (মায়ামির হয়ে) আমি মেসিকে খেলতে দেখেছি। সে ভালোভাবেই সেটি শেষ করেছে। এরপর যদিও আমাদের এখনও কথা হয়নি। আসন্ন ম্যাচের আগে আমাদের শেষ অনুশীলন আছে। সেখানে কথা বলব তার সঙ্গে, খেলার মতো পরিস্থিতিতে থাকলে সে খেলবে।’

এমএলএসে মায়ামির খেলা শেষে রোববারই আর্জেন্টিনার স্কোয়াডে ফেরেন মেসি। এরপর এক বিবৃতিতে তারা জানায়, ‘আন্তর্জাতিক চ্যালেঞ্জ নিতে মেসির প্রত্যাবর্তন দারুণ প্রত্যাশার জন্ম দেওয়ার পাশাপাশি পরিবেশও বদলে দিয়েছে। (পুয়ের্তো রিকোর বিপক্ষে) আসন্ন ম্যাচ আমাদের আসন্ন প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবে কাজ করবে এবং এখান থেকে দল সম্পর্কেও ধারণা পাবেন টেকনিক্যাল স্টাফরা।’

১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসিবিহীন আর্জেন্টিনা ১-০ গোলে জয় পায়। যদিও ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন লাউতারো মার্টিনেজ ও নিকো পাজরা। কিছু সুযোগ তারা কাজে লাগাতে ব্যর্থ, আবার বেশ কয়েকটি দারুণ সেইভে আর্জেন্টিনার হতাশা বাড়িয়েছেন প্রতিপক্ষ গোলরক্ষক। পুয়ের্তো রিকোর বিপক্ষে মেসি ফেরা ছাড়াও শুরুর একাদশে আরও পরিবর্তন দেখা যেতে পারে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পোপ লিও’র নেতৃত্বে নৈশপ্রার্থনায় ১০ লাখ তরুণ

রাজশাহীতে আ’লীগের সাবেক এমপি এনামুলের কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে প্রধান উপদেষ্টাকে দায় নিতে হবে : ফখরুল

ভুল থেকে শিক্ষা নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চাই : তারেক রহমান

হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অনুসন্ধানে দুদক

রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু

রাকসু নির্বাচনে মনোনয়নপত্র নিলেন ৮৪৮ প্রার্থী, সময় বাড়ল আরো দুই দিন

শত প্রতিদ্বন্দ্বিতা-প্রতিযোগিতা থাকবে, জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ: আসিফ মাহমুদ

আসন্ন নির্বাচন ঘিরে উপস্থিত দুটি শক্তি : ফখরুল

স্বাস্থ্যের ডিজিসহ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদত্যাগ দাবি