রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

পোপ লিও’র নেতৃত্বে নৈশপ্রার্থনায় ১০ লাখ তরুণ

প্রতিবেদক
editor
আগস্ট ৩, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পোপ চতুর্দশ লিও’র নেতৃত্বে শনিবার এক নৈশপ্রার্থনা অনুষ্ঠানে ১০ লাখ ক্যাথলিক তরুণের উপস্থিতি আশা করা হচ্ছে। এক সপ্তাহব্যাপী তীর্থযাত্রার এই চূড়ান্ত আয়োজন পবিত্র জুবিলি বর্ষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান।

রোম থেকে এএফপি জানায়, ‘জুবিলি অব ইয়ুথ’ হলো এমন একটি আয়োজন, যেখানে ভ্যাটিকান ১৮ থেকে ৩৫ বছর বয়সী ক্যাথলিক তরুণদের আমন্ত্রণ জানায়। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার তরুণ তীর্থযাত্রী এই সপ্তাহে রোমে ভিড় করেন।

প্রথমবারের মতো আমেরিকান নাগরিক হিসেবে পোপ নির্বাচিত হয়েছেন পোপ চতুর্দশ লিও। তার দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যেই এ ‘জুবিলি অব ইয়ুথ’ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে সপ্তাহজুড়েই রোমের রাস্তায় বিভিন্ন দেশের পতাকা হাতে ও ধর্মীয় গান গেয়ে হাজার হাজার তীর্থযাত্রী ভিড় করছেন।

তরুণদের জন্য ভ্যাটিকান সারা শহরজুড়ে বিভিন্ন আয়োজন করেছে। রোমের প্রাচীন সার্কাস ম্যাক্সিমাসে তরুণদের পাপ স্বীকারের (কনফেশন) জন্য শুক্রবার প্রায় এক হাজার পুরোহিত উপস্থিত ছিলেন।

এই তীর্থযাত্রা এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বিশ্বব্যাপী তরুণরা অর্থনৈতিক অনিশ্চয়তায় ভুগছে এবং জলবায়ু পরিবর্তন নিয়ে তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

ভ্যাটিকানের তথ্য অনুযায়ী, এবারের তীর্থযাত্রায় ১৪৬টিরও বেশি দেশের তরুণরা অংশ নিচ্ছেন। পুরো আয়োজনের মূল অনুষ্ঠান হবে রোমের টর ভারগাটা এলাকায়। সেখানে পোপের জন্য নতুন একটি উন্মুক্ত মঞ্চ তৈরি করা হয়েছে। ২৫ বছর আগে এই একই এলাকায় পোপ দ্বিতীয় জন পলের অধীনে শেষবার তরুণদের জুবিলি অনুষ্ঠিত হয়েছিল।

আয়োজকদের মতে, এবারের আয়োজনে ৪ হাজার ৩০০ এর বেশি স্বেচ্ছাসেবক কাজ করছেন এবং তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এক হাজারের বেশি পুলিশ মোতায়েন রয়েছে। সূত্র- বাসস

সর্বশেষ - অন্যান্য