বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

তাহসান-রোজার বিয়ে নিয়ে যা বললেন চয়নিকা

প্রতিবেদক
editor
জানুয়ারি ৮, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : নতুন বছরের শুরুতেই আলোচনায় আছেন গায়ক ও অভিনেতা তাহসান খান। আর এর পেছনের কারণ হলো অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয়। এরপর থেকেই নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।

নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সম্প্রতি চয়নিকা চৌধুরী তার ফেসবুকে তাদের বিয়ের কয়েকটি ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, কয়দিন যাবত মন খারাপ। অনেক প্রিয় মানুষ চলে যাচ্ছে। আর পাশাপাশি ফেইসবুকে কিছু কার্যকলাপ দেখে খুবই বিরক্ত মানে মহাবিরক্ত।

তাহসান খান বিয়ে করেছেন। এটা তার ভক্ত হিসাবে আমার কাছে, আমাদের কাছে খুবই আনন্দের খবর। যাকে বিয়ে করেছেন রোজা আহমেদ তিনিও তার কাজ দিয়ে বাংলাদেশের নাগরিক হয়ে নিউইয়র্কে সুপ্রতিষ্ঠিত।

তিনি আরও লিখেছেন, তাহসান তার গান,অভিনয়,ব্যাক্ত্বিত্ব সব মিলিয়ে দারুণ একজন জেন্টেলম্যান। বিয়েও করেছেন একজন শিক্ষিত সুদর্শনাকে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা এটাই, সবকিছু ভালো হলেই আমাদের যত সমস্যা। খুঁজে খুঁজে নেগেটিভ কিছু আমাদের বের করতেই হবে। এটাই আমাদের কিছু মানুষের উদ্দেশ্য।

মানুষকে প্রকাশ্যে ছোট করা তাদের স্বভাব। একজন শিল্পী তাহসান আমাদের সবার, আমার দেশের সম্পদ। তার কাজের আমরা ফ্যান।একজন ব্যাক্তি তাহসান এর অনেক কিছুই তার পারসোনাল। আমরা আসলে অনেকেই ভদ্রতাবোধ ভুলে যাচ্ছি।ভুলে যাচ্ছি আমরা কোন প্রশ্ন করবো, কোন প্রশ্ন করবো না। পজিটিভ ভাবনা, ভালো ভালো ভাবনা ভাবতে কী সমস্যা জানিনা।

সবশেষ তিনি লেখেন, জানিনা এইসব অপ্রয়োজনীয় প্রশ্ন করে, এইসব ভাইরাল ইন্টারভিউ করে লাভ কী? আর কি কোন খবর নেই নিউজ করার মত? হাস্যকর ভাবনা। কারণ,যার ইন্টারভিউ করার জন্যে মরিয়া তার পরিচয় হচ্ছে “প্রাক্তন ” আর পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে লিখতে ব্যাস্ত।

আজাইরা সব। যাই হোক অভিনন্দন তাহসান আর রোজাকে। সামনের পথ সুন্দর হোক।গানে গানে ভরে উঠুক আপনার চারপাশ। রোজাকে নিয়ে অনেক ভালো থাকবেন। শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসায় কেটে যাক জীবন। শুভ কামনা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ-জাপানের মধ্যে অনেক খাতে সহযোগিতার সুযোগ রয়েছে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বিএনপির দুই নেতার সাক্ষাৎ

শহীদ নূর হোসেনের প্রতি পরিবারের শ্রদ্ধা

জুভেন্তাসকে বিদায় বিশ্বকাপের কোয়ার্টারে রিয়াল

পেট ব্যথা দূর করার ঘরোয়া উপায়

উত্তরায় কিশোর গ্যাংয়ের হামলা : পুলিশের গাড়িতে বসেও কুপিয়ে মারার হুমকি দেয় সন্ত্রাসীরা

মবোক্রেসি কঠোর হস্তে দমন করতে হবে: সালাহউদ্দিন

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সরকারে যে আসুক, চীন-বাংলাদেশের মধ্যে কাজ চলমান থাকতে হবে : ড. ইউনূস

সাময়িক বরখাস্ত হলেন ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান