শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক  : ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার একুশের প্রথম প্রহরে রাজশাহী নগরী ও জেলার বিভিন্ন শহীদ মিনারে মানুষের ঢল নামে। সকাল হতেই নানা রং ও সুগন্ধী ফুলে ভরে ওঠে শহীদ মিনার। এসময় বের করা হয় প্রভাতফেরি।

দিবসের কর্মসূচির মধ্যে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকালে ছিল রাজশাহী কলেজ শহীদ মিনার অভিমুখে প্রভাতফেরি। নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন, সংস্থার সদস্য ও সর্বস্তরের মানুষ প্রভাতফেরিতে অংশ নেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় জীবনে একুশের চেতনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

এদিকে রাজশাহী সিটি করপোরেশনের ( রাসিক) উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসের প্রথম প্রহর ১২ টা ১ মিনিটে জেলা প্রশাসক, রাজশাহীর কার্যালয় চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাসিকের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এসময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাও শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসের কর্মসূচির মধ্যে আরো ছিল সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবনসহ ওয়ার্ড কার্যালয় ও সিটি কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনাসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, নগরীর সড়ক দ্বীপসমূহ এবং অন্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ, বাদ জুম’আ সোনাদীঘি জামে মসজিদসহ সকল মসজিদ, মন্দির ও অন্য উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয় ।

সর্বশেষ - অন্যান্য