রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুরে মামলা, ৩৫০ আসামি

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২১, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ছায়ানট কর্তৃপক্ষ এ মামলা দায়ের করেছে। রোববার (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি জানান, গত ২০ ডিসেম্বর রাতে ছায়ানট ভবনে সংঘটিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ মামলার বাদী।

ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ওসমান হাদীর মৃত্যুর ঘটনার রাতে একদল দুর্বৃত্ত ছায়ানট ভবনে প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্রসহ বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালায় এবং কয়েকটি স্থানে অগ্নিসংযোগ করে। তবে এ ঘটনায় মোট আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

ঘটনার পর ছায়ানট ভবন পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ধানমন্ডিতে আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

বিএনপি নেতা নাদিম মোস্তফা মারা গেছেন

রাবিতে ৮ম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ২০ ফেব্রুয়ারি

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান

স্বর্ণের কেক কেটে মায়ের জন্মদিন উদযাপন উর্বশীর

গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ হারালে বাংলাদেশ পিছিয়ে যাবে : ফখরুল

আন্তর্জাতিক খেলাধুলা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি স্পেনের

বাংলাদেশ-জাপানের মধ্যে অনেক খাতে সহযোগিতার সুযোগ রয়েছে : প্রধান উপদেষ্টা

রিয়ালকে হারানোর ম্যাচে যত রেকর্ড গড়ল বার্সেলোনা

এগিয়ে তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ