রবিবার , ৩০ জুন ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিএনপি নেতা নাদিম মোস্তফা মারা গেছেন

প্রতিবেদক
editor
জুন ৩০, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩০ জুন) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু গণমাধ্যমকে জানান, বিএনপি নেতা নাদিম মোস্তফাকে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করার পর থেকেই তিনি হার্টের অসুখসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। রোববার সকালে অসুস্থ বোধ করলে দ্রুত তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই দুপুর পৌনে ১২দিকে মারা যান তিনি।
মিজানুর রহমান মিনু আরো জানান, ‘নাদিম মোস্তফাকে বহনকারী লাশবাহী গাড়ি ইতোমধ্যে ঢাকা থেকে রওয়ানা হয়েছে। বাদ এশা পুঠিয়ায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার লাশ নিয়ে আসা হবে রাজশাহী নগরীতে। আর সোমবার (১ জুলাই) সকালে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে কোথায় তাকে দাফন করা হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বিএনপি নেতা মিনু।
এদিকে সাবেক এমপি নাদিম মোস্তফার ছোট ভাই সাঈদ হাসান গণমাধ্যমকে জানান, ‘তিনি হৃদরোগ, উচ্চ ডায়াবেটিকসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। নাদিম মোস্তফা রাজধানী ঢাকায় তার গুলশানের বাসায় অবস্থান করছিলেন। রোববার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর নাস্তা করেছেন। এরপর হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, ১৯৯৬ ও ২০০১ সালের সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে নাদিম মোস্তফা দুইবার এমপি নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া এরআগে তিনি বিএনপির বিশেষ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ - অন্যান্য