মঙ্গলবার , ৪ জুন ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

এগিয়ে তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ

প্রতিবেদক
editor
জুন ৪, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা আসনে বিজেপির অনির্বান গাঙ্গুলির চেয়ে সাড়ে ছয় হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। এই আসনে সিপিআইএম দলের যুব নেতা সৃজন ভট্টাচার্যকে নিয়ে বেশ আলোচনা চলছিল। এক সময়ের ছাত্রনেতা, বর্তমানে যুবনেতা সৃজন ভট্টাচার্য ভোটের প্রচারে বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন। কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত তিনি মাত্র সাড়ে পাঁচ হাজারের কিছু বেশি ভোট পেয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রাষ্ট্রের বেশিরভাগ আসনে বিজেপি এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত এগিয়ে আছে রাজ্যের শাসকদল তৃণমূল। ওই রাজ্যের ৪২টি আসনে ৫০৭ জন প্রার্থী লড়াই করছেন। ৫৫টি কেন্দ্রে ভোটগণনা শুরু হয়েছে। প্রাথমিক তথ্য বলছে, পশ্চিমবঙ্গের ১৮টি আসনে এগিয়ে আছে তৃণমূল। ওই রাজ্যে ১১টি আসনে বিজেপি এবং দুইটিতে এগিয়ে আছে কংগ্রেস। সেখানে এখনো একটি আসনেও জয়ী হতে পারেনি সিপিএম।

মঙ্গলবার সকাল ৮টায় পুরো দেশের ৫৪২টি কেন্দ্রে শুরু হয়েছে ভোটগণনা। সুরাত কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী। ফলে গণনা শুরুর আগেই এক আসনে এগিয়ে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। প্রাথমিক তথ্য বলছে, এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ভোট গণনার প্রথম এক ঘণ্টায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে আছে ২৫৭টি আসনে। ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ১৪৫টি আসনে এবং অন্যরা এগিয়ে ১৯টি আসনে।

বারাণসী লোকসভা কেন্দ্রে প্রাথমিক তথ্যে এগিয়ে আছেন নরেন্দ্র মোদী। অমেঠী কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। অপরদিকে গান্ধীনগরে এগিয়ে আছেন অমিত শাহ। হামিরপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর, কনৌজ কেন্দ্রে এগিয়ে আছেন অখিলেশ যাদব। তবে রায়বরেলী এবং ওয়েনাড় দুই কেন্দ্রেই এগিয়ে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

এটা আমার নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয় : জিএস ফরহাদ

মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জা‌তিক সংলাপ

সপ্তাহব্যাপী সফরে পাকিস্তান যাচ্ছেন রাবি উপাচার্য

সুস্থ হয়ে সৌদি আরবের উদ্দেশে দুবাই ছেড়েছেন বাবর

তমা মির্জার কাছে ২০ কোটি টাকা চাইলেন মিষ্টি জান্নাত

রিয়ালকে হারানোর ম্যাচে যত রেকর্ড গড়ল বার্সেলোনা

এলপিজির ভ্যাট সাড়ে ৭ শতাংশ নির্ধারণ, এনবিআরের স্পষ্টীকরণ

রমজান সবার জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা : তারেক রহমান

মানুষ যাতে বৈষম্যের শিকার না হয় সেই প্র্যাকটিস আমরা গড়ে তুলতে চাই : তারেক

বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার ঘোষণা বিআইডব্লিউটিএর