বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সৌদিজুড়ে চলছে ভারী বর্ষণ, বন্যার সতর্কবার্তা

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১১, ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সৌদি আরবের অধিকাংশ এলাকায় ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারী বর্ষণ শরু হয়েছে। শিগগিরই যদি আবহওয়া পরিস্থিতির উন্নতি না ঘটে, সেক্ষেত্রে অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম)।

এক প্রতিবেদনে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সৌদির মক্কা, মদিনায়, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া মৃদু থেকে মাঝারি বর্ষণ চলছে হাইল, তাবুক, আল জৌফ এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অঞ্চলে। অনেক অঞ্চলে মাঝারি বর্ষণের সঙ্গে চলছে ব্যাপক কুয়াশা।

মরু আবহাওয়ার দেশ সৌদিতে ঝড়-বৃষ্টি বেশ বিরল। গত দু’তিন বছরে অবশ্য বেশ কয়েকবার ঝড় ও ভারী বর্ষণ হয়েছে দেশটিতে। এনসিএমের তথ্য অনুসারে, সৌদির এমন আবহাওয়া পরিস্থিতির জন্য দায়ী লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ। এক বিবৃতিতে এনসিএম জানিয়েছে, লোহিত সাগর থেকে সৌদির বিভিন্ন এলাকায় ১৮ থেকে ৪০ কিলোমিটার গতিতে বয়ে যাচ্ছে ঝেড়ো হওয়া।

বাতাসের এই গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। ঝড়ো আবহাওয়া শুরু হয়েছে পারস্য উপসাগরেও। বর্তমানে সেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে।

সূত্র : গালফ নিউজ

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

দ্বিতীয়বার মা হচ্ছেন ইলিয়ানা

সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার করেছেন গ্রেফতার স্বাধীন: র‌্যাব

পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে গ্রাফিতি অঙ্কন

জুলাই জাতীয় সনদ কেবল একটি দলিল নয়, এটি ভবিষ্যতের পথরেখা: অধ্যাপক আলী রিয়াজ

ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

বিশ্বের উচ্চতম সেতুর উদ্বোধন হলো চীনে

নতুন মামলায় আনিসুল ও ইনু গ্রেফতার

রাজশাহীতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি সংক্রান্ত সভা

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে, গন্তব্য চূড়ান্ত হয়নি : ডা. জাহিদ

বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রে বেড়েছে ৫০ শতাংশ