বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নতুন মামলায় আনিসুল ও ইনু গ্রেফতার

প্রতিবেদক
editor
জুলাই ২৩, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বনানী থানাধীন এলাকায় মো. শাহজাহান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছির আরাফাত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত তা মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বনানী থানাধীন মহাখালী ফ্লাইওভার এলাকায় আন্দোলনে অংশ নেন ২২ বছরের তরুণ মো. শাহজাহান। ওইদিন বিকেলে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা সাজেদা ১৮ ডিসেম্বর বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ - অন্যান্য